আমাদের আহ্বান
আপনি কি সৃজনশীল? নতুন কিছু শেখার আগ্রহ আছে? মানুষের উন্নয়ন, শিল্প-সংস্কৃতি এবং তরুণ প্রজন্মের সম্ভাবনা নিয়ে কাজ করতে চান?
চারুকলা বিভাগ রংপুর বিভাগের ৮টি জেলায় কার্যক্রম সম্প্রসারণের লক্ষ্যে ৩০ জন পরিদর্শক নিয়োগ করা হবে । আমরা শুধু কর্মী নয়, দায়িত্বশীল, উদ্যমী, সৃজনশীল এবং স্বপ্নবান মানুষ খুঁজছি, যারা শিল্প, শিক্ষা ও মানবিক উন্নয়নের মাধ্যমে সমাজে ইতিবাচক পরিবর্তন আনতে আগ্রহী।
আমাদের বিশ্বাস
প্রত্যেক মানুষের ভেতরেই সম্ভাবনা আছে। আমরা এমন মানুষদের সঙ্গে কাজ করতে চাই, যারা শুধু চাকরি খোঁজেন না; বরং নিজেদের যোগ্যতা, সৃজনশীলতা ও স্বপ্নকে কাজে লাগিয়ে সমাজে ইতিবাচক অবদান রাখতে চান।