সৃজনশীল শিক্ষা বহুমুখী বিকাশ
বিদ্যালয় কার্যক্রম
9C9 চারুকলা বিভাগ বাংলাদেশের প্রাথমিক বিদ্যালয়, মাধ্যমিক বিদ্যালয় ও উচ্চ বিদ্যালয় পর্যায়ে চারুকলা শিক্ষা, শিল্পচর্চা এবং সৃজনশীল প্রতিভা বিকাশে প্রতিটি বিদ্যালয়ই নতুন শিল্পী ও সৃজনশীল প্রতিভা গড়ে ওঠার গুরুত্বপূর্ণ ভিত্তি। বিদ্যালয়ভিত্তিক পরিকল্পিত ও টেকসই কার্যক্রমের মাধ্যমে শিক্ষার্থীদের শিল্পচর্চায় উদ্বুদ্ধ কার্যক্রম প্রতিভাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে বিকশিত করার উন্নয়নের লক্ষ্যে!
বিদ্যালয়ভিত্তিক কার্যক্রম:
প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চ বিদ্যালয়ে চারুকলা ও সৃজনশীল শিক্ষা কার্যক্রম বাস্তবায়ন।
শিক্ষার্থীদের চিত্রাঙ্কন ও সৃজনশীল প্রতিভা অনুসন্ধান, মূল্যায়ন এবং দীর্ঘমেয়াদি উন্নয়ন।
সকল নিবন্ধিত শিক্ষার্থীর জন্য সম্পূর্ণ বিনামূল্যে আর্ট পেপার প্রদান, যাতে কোনো শিক্ষার্থী আর্থিক সীমাবদ্ধতার কারণে শিল্পচর্চা থেকে বঞ্চিত না হয়।
বিদ্যালয়ভিত্তিক চিত্রাঙ্কন প্রতিযোগিতা, আর্ট ক্যাম্প, শিল্প প্রদর্শনী, কর্মশালা ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন।
মেধাবী শিক্ষার্থীদের শিল্পকর্ম সংগ্রহ, সংরক্ষণ, নথিভুক্তকরণ এবং ডিজিটাল আর্কাইভে অন্তর্ভুক্ত করা।
প্রতিভাবান শিক্ষার্থীদের জাতীয় ও আন্তর্জাতিক শিল্প প্রদর্শনী, প্রতিযোগিতা ও অন্যান্য প্ল্যাটফর্মে অংশগ্রহণের সুযোগ সৃষ্টি।
যোগ্যতা, মেধা, কর্মদক্ষতা এবং প্রতিষ্ঠানের নীতিমালা অনুযায়ী নির্বাচিত শিল্পীদের শিল্পী উন্নয়ন ভাতা ও বিশেষ সহায়তা প্রদান।
বিদ্যালয়, শিক্ষক ও অভিভাবকদের সঙ্গে সমন্বয়ের মাধ্যমে শিল্পবান্ধব শিক্ষা পরিবেশ গড়ে তোলা।
বাংলাদেশের চারুকলা, শিল্প ও সাংস্কৃতিক ঐতিহ্য সম্পর্কে শিক্ষার্থীদের সচেতনতা বৃদ্ধি এবং নতুন প্রজন্মের মধ্যে শিল্পচর্চার সংস্কৃতি গড়ে তোলা।
9C9 চারুকলা বিভাগ প্রতিটি বিদ্যালয়কে সৃজনশীল প্রতিভা বিকাশের একটি শক্তিশালী কেন্দ্র হিসেবে গড়ে তুলতে প্রতিশ্রুতিবদ্ধ। লক্ষ্য কেবল প্রতিযোগিতা আয়োজন নয়; বরং প্রতিভাবান শিক্ষার্থীদের খুঁজে বের করে তাদের দীর্ঘমেয়াদি শিল্পী হিসেবে গড়ে তোলা, শিল্পকর্ম সংরক্ষণ করা এবং বাংলাদেশের চারুকলাকে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়ে আরও সমৃদ্ধ ও সুপরিচিত করে তোলা।